1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক - dailydeshkantha
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১:১২|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬,
  • 102 Time View

বিনোদন প্রতিবেদক: মুক্তির আগেই আলোচনায় এসেছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘আন্ধার’। সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। নির্মাতারা আগে জানিয়েছিলেন, অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

তবে সাম্প্রতিক সময়ে ‘আন্ধার’ টিমের প্রচারণায় কিছুটা নীরবতা দেখা যাওয়ায় দুর্গাপূজাকে কেন্দ্র করে অক্টোবরের নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ঢাকা পোস্টের পক্ষ থেকে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি প্রযোজকদের সঙ্গে কথা বলতে বলেন।

পরে সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, মুক্তির তারিখ নিয়ে এখনই নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। অক্টোবরের মুক্তির কথাই এখন পর্যন্ত তাদের অফিসিয়াল ঘোষণা হিসেবে রয়েছে। তারিখ পরিবর্তন হলে সময়মতো তা জানানো হবে।

শাকিব চৌধুরী বলেন, সিনেমাটির কাজ এখনো পুরোদমে চলছে। বিশেষ করে ভিএফএক্সের কাজে সময় লাগছে। এ জন্য তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তি দিতে চান না তারা।

তার ভাষ্য, ‘আন্ধার’ বাংলাদেশের ভিন্ন ধরনের একটি সিনেমা। দর্শক যেন সিনেমাটি দেখে কাজের মান নিয়ে কোনো ধরনের আক্ষেপ না করেন, সে বিষয়টি নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। ভিএফএক্সের কাজের জন্য তিনি সম্প্রতি ১৩ দিন মুম্বাইয়ে ছিলেন এবং আবারও সেখানে যেতে হবে বলেও জানান।

তারকাবহুল ‘আন্ধার’

‘আন্ধার’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন মোস্তাফা মনওয়ার, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান ও গাজী রাকায়েতসহ আরও অনেকে।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শাকিব চৌধুরী, সাইদুস সালেহীন সুমন ও আদনান আদিব খান।

এদিকে ‘আন্ধার’কে ঘিরে আগ্রহের আরেকটি কারণ হলো—সিনেমাটির কাহিনি অবলম্বনে একই নামে একটি উপন্যাসও লেখা হচ্ছে। উপন্যাসটি লিখছেন ওয়াসি আহমেদ এবং প্রকাশ করবে আফসার ব্রাদার্স।

অর্থাৎ, এখন পর্যন্ত ‘আন্ধার’-এর অক্টোবরের মুক্তির ঘোষণা বহাল থাকলেও নির্দিষ্ট মুক্তির তারিখ নিয়ে চূড়ান্ত নিশ্চয়তা দেয়নি প্রযোজনা সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork